UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

হজম ক্ষমতা ও খাদ্যতন্ত্রের ক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে অর্জুন

ঊষার আলো
আগস্ট ২৮, ২০২১ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অর্জুন গাছে রয়েছে অনেক গুণ। বৃহদাকৃতির বহুবর্ষজীবী এই উদ্ভিদটি সাধারণত ১৮-২৫ মিটার উচ্চতা বিশিষ্ট হয়ে থাকে। ছাল খুব মোটা ও ধূসর বর্ণের। আর গাছ থেকে সহজেই ছাল উঠানো যায়। আর এর ছাল দিয়েও মেলে বিভিন্ন উপকার।

চলুন জেনে নেওয়া যাক অর্জুন গাছের বিভিন্ন গুণাগুণ-

হৃদরোগ উপশমে অর্জুনের ছাল ব্যবহৃত হয়। রক্তে নিম্ন চাপ থাকরে অর্জুনের ছালের রস সেবনে উপকার মেলে।

রক্তক্ষরণে ৫-৬ গ্রাম ছাল রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে ছেকে সে পানি খেলে আরোগ্য হয়।

শ্বেত কিংবা রক্ত প্রদরে ছাল ভিজানো পানি আধ চামট কাঁচা হলুদের রস মিশিয়ে খেলে রোগের উপশন হয়।

এই ছাল মুখ, জিহ্বা ও মাড়ির প্রদাহের চিকিৎসায় ব্যবহৃত হয়ে তাকে।

এটি মাড়ির রক্তপাত বন্ধ করার পাশাপাশি সংকোচন ও জ্বর রোধক হিসেবেও কাজ করে। এছাড়াও চর্ম এবং যৌন রোগে অর্জুন ব্যবহুত হয়।

অর্জুন খাদ্য হজমের ক্ষমতা বাড়ায় ও খাদ্যতন্ত্রের ক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে।

(ঊষার আলো-এফএসপি)