UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

অপূর্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন

ঊষার আলো
সেপ্টেম্বর ৩, ২০২১ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আবারও বিয়ে করলেন ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। পাত্রী হলেন যুক্তরাষ্ট্রের নাগরিক শাম্মা দেওয়ান।

শাম্মার জন্ম ও বেড়ে ওঠা আমেরিকাতেই। তার পৈত্রিক নিবাস ঢাকার লালমাটিয়ায়। গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় রাজধানীর রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। যেখানে ২ পরিবারের সদস্যরাসহ পাত্র-পাত্রীর নিকটজনরা উপস্থিত ছিলেন। বিয়ের পর ভক্ত এবং সবার কাছে দোয়া চেয়েছেন অপূর্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অনেক ছোট পর্দার তারকা। একটি ভিডওতে সাবিলা নূর ও তানজিম অনিকসহ বেশকিছু নাট্য তারকাকে দেখা যায়।

এর আগে, গত রোববার (২৯ আগস্ট) উত্তরার বাসাতে অপূর্ব ও শাম্মার বাগদান সম্পন্ন হয়েছে। এটি অপূর্বর ৩য় ও শাম্মার ২য় বিয়ে। স্বামীর সথে বিচ্ছেদের পর অপূর্বর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে শাম্মার। পরে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এর আগে, গত বছর নাজিয়া হাসান অদিতির সাথে ভেঙে যায় অপূর্বর ২য় সংসার। দীর্ঘ ৯ বছরের সংসার জীবনের ইতি টানেন অপূর্ব। ২০২০ সালের ১৭ মার্চ ফেসবুক পাতায় বিচ্ছেদের কথা জানান নাজিয়া হাসান অদিতি।

এছাড়া, ২০১০ সালের ১৯ আগস্ট পালিয়ে যেয়ে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। ২০১১ সালের ফেব্রুয়ারিতেই ডিভোর্স হয়ে যায় তাদের।

(ঊষার আলো-আরএম)