ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ।
শনিবার (৪ সেপ্টেম্বর) কেএমপির সূত্র জানায়, খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে সোহেল রানা(৩৪) ও আবু সাইদ বিপ্লব(২৭) নামে দুইজনকে আটক করা হয়। এসময় ২০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।
(ঊষার আলো-আরএম)
