UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির অভিযানে গাঁজাসহ ৪ বিক্রেতা আটক

ঊষার আলো
সেপ্টেম্বর ১১, ২০২১ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে গাঁজাসহ ৪ বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় তিনটি মাদক মামলা দায়ের হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) কেএমপির সূত্র জানায়, গত ২৪ ঘন্টার মাদক বিরোধী অভিযানে মিলন খাঁ(২৮), মোঃ বেল্লাল(২৬), মোঃ সুমন(৩৬) এবং মোঃ শফিকুল ইসলাম ওরফে তুফান(৩৮) নামে ৪জন গ্রেফতার হয়েছে। এদেরকে মহানগরীর খুলনা ও দৌলতপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় এদের কাছ থেকে ৪শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)