UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ফের বিয়ে করলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

ঊষার আলো
সেপ্টেম্বর ১২, ২০২১ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : ফের বিয়ে করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ নিয়ে মিডিয়ায় বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছে। এবার সেই গুঞ্জনকে সত্যি করে দিলো একটি ছবি। এই অভিনেত্রী গাজীপুরের এক রাজনীতিক ও ব্যবসায়ীকে বিয়ে করেছেন বলে জানা গেছে। ওই নেতার সাথে মাহির গায়েহলুদের পোশাকে ছবিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাওয়া গেছে।

কিছুদিন আগে, স্বামী অপুর সাথে বিবাহ-বিচ্ছেদের পর গাজীপুরের ওই ব্যবসায়ীর সাথে মাহির বিয়ের গুঞ্জন ওঠে। ওই সময় মাহিয়া মাহি সংবাদমাধ্যমকে জানান, না, বিয়ে হয়নি, আমরা বন্ধু। শুধু বন্ধু নই, আমরা অনেক ভালো বন্ধু।

কিছুদিন আগে মাহিয়া মাহি গিয়েছিলেন কক্সবাজারে। মাহিকে, হানিমুনে নাকি? প্রশ্ন করলে মাহি উত্তরে বলেছিলেন, ‘বাবা-মায়ের সাথে কেউ হানিমুনে যায় নাকি?’

সেসময় বেশ কয়েকটি রহস্যময় ছবি পাওয়া গেছে, যেখানে মাহিকে দেখা গেছে এক যুবকের সাথে। একটি স্ক্রিনশট পাওয়া গেছে, সেখানে রাকিব নামের ওই যুবক লেখেন, কে তুমি? মাহি উত্তরে লিখেছে ‘বউ।’ যুবক সেখানে ভালোবাসার ইমোজি দিয়েছেন।

ওই গুঞ্জন এখন ডালপালা গজিয়ে সামনে আসছে। মাহিয়া মাহি ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, ১৩ সেপ্টেম্বর সারপ্রাইজ দেবেন তিনি। কী সেই সারপ্রাইজ, এখন তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। অনেকে বলছে, বিয়ের ঘোষণা দেবেন এ নায়িকা। তবে এ বিষয়ে মাহির সাথেযোগাযোগ করেও কোনো উত্তর পাওয়া যায়নি।

 

(ঊষার আলো-আরএম)