ঊষার আলো ডেস্ক : অবশেষে অভিনেত্রী নুসরাত জাহানের ছেলের পিতৃপরিচয় প্রকাশ্যে এসেছে। নুসরাত সরাসরি মুখ না খুললেও কলকাতা পৌরসভার ওয়েবসাইটে সেই পরিচয় মিলেছে।
বুধবার(১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় জন্ম নিবন্ধনপত্রের ওয়েবসাইট আপডেট করে কলকাতা পৌরসভার স্বাস্থ্য বিভাগ।
সেখানে দেখা গেছে, অভিনেত্রী নুসরাতের পুত্র সন্তানের নাম ঈশান জে দাশগুপ্ত। আর বাবার নামের পাশে লেখা দেবাশিষ দাশগুপ্ত ওরফে যশ এবং মায়ের নামের পাশে নুসরাত জাহান রুহি।
তাই, নুসরাত তার পুত্র সন্তান ঈশানের জন্ম নিবন্ধনের জন্য যেসব তথ্য দিয়েছেন, সেখানে বাবার নাম হিসেবে যশের নামই দেওয়া আছে। আর বাবা যশের পদবি ছেলের পদবি হিসেবে ব্যবহৃত হয়েছে। অনলাইনে ঈশানের জন্ম নিবন্ধনপত্রের রেজিস্ট্রেশন নম্বর ১৬২৩।
(ঊষার আলো-আরএম)
