ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার হয়েছে। অভিযানকালে এদের কাছ থেকে ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২টি মাদক মামলা দায়ের হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের চাঁদগাঁও এলাকার মুরাদ খান(৩০), খুলনা বাগমারা এলাকার ইস্রাফিল গাজী(২৩), স্যার ইকবাল রোডস্থ খুলনা প্রেসক্লাব গলির বিএম মানিক ওরফে বাপ্পিরে ছেলে সোহানুর রহমান সোহান(২০) এবং খুলনা সামছুর রহমান রোড এলাকার সৌরভ সাহা(২৪)। এদেরকে মহানগরীর খুলনা ও লবণচরা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
(ঊষার আলো-আরএম)
