UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে কারামুক্ত শিল্পার স্বামী রাজ কুন্দ্রা

ঊষার আলো
সেপ্টেম্বর ২১, ২০২১ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা অবশেষে কারামুক্ত হলেন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ১১টা৩০ মিনিটে মুম্বাইয়ের আর্থার রোড কারাগার থেকে ছাড়া পান রাজ।

এআগে, সোমবার ৫০ হাজার রুপি ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছে রাজ। রাজের পাশাপাশি জামিন পেয়েছে রাজের আইটি কোম্পানির প্রধান রায়ান থর্প।

গত ১৯ জুলাই আটক হন রাজ কুন্দ্রা। পর্নো তৈরি করে তা বিভিন্ন অ্যাপে প্রচার কার অভিযোগে ভারতীয় দণ্ডবিধি এবং তথ্য প্রযুক্তি আইনের ৪২০ (প্রতারণা), ৩৪, ২৯২ ও ২৯৩ (অশ্লীল ছবি ও অশালীন বিজ্ঞাপন তৈরি এবং তা প্রচার) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

১৫ সেপ্টেম্বর মুম্বাই ম্যাজিস্ট্রেট কোর্টে রাজের বিরুদ্ধে ১৫শ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে মুম্বাই পুলিশ। শনিবার মহারাষ্ট্র আদালতে জামিন আবেদন করেন রাজ। রাজের আইনজীবীর দাবি, এ মামলায় পুলিশের কাছে রাজের বিরুদ্ধে কোনো প্রমাণ নাই। তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে।

(ঊষার আলো-আরএম)