UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের এনআইডি না থাকলে জন্মনিবন্ধন সনদের মাধ্যমে টিকা নিবন্ধনের নির্দেশ

ঊষার আলো
সেপ্টেম্বর ২৭, ২০২১ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জাতীয় বিশ্বদ্যালয়ের যেসকল শিক্ষার্থীর এনআইডি নেই তারা জন্মনিবন্ধন সনদের মাধ্যমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ওয়েব লিংক (https://univac.ugc.gov.bd) ব্যবহার করে কোভিড-১৯ এর টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।

এছাড়া যেসব শিক্ষার্থী এখনো নিবন্ধন করেনি তাদেরকে দ্রুত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম আজ সোমবার এসব তথ্য জানান।

(ঊষার আলো-এফএসপি)