UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

জানা গেল ‘পাঠান’ ও ‘টাইগার ৩’ সিনেমার মুক্তির সময়

ঊষার আলো
সেপ্টেম্বর ২৮, ২০২১ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন ব্যস্ত আছেন ‘পাঠান’ সিনেমার কাজ নিয়ে। আর অন্যদিকে বলিউড ভাইজান সালমান খান ও ক্যাটরিনা কাইফ ব্যস্ত রয়েছেন ‘টাইগার ৩’ সিনেমার শুটিং নিয়ে।

কিন্তু এবার জানা গেল কবে মুক্তি পাবে বহুল প্রতিক্ষীত সিনেমা দুটি।

বলিউডের সব চেয়ে সফল প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে ‘পাঠান’ ও ‘টাইগার ৩’। সিনেমা দুটি আগামী বছরের শেষের দিকে মুক্তি পাবে। ঘনিষ্ঠমহলে এমন ইচ্ছাই প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার আদিত্য চোপড়া।

এছাড়াও আরো ৪টি সিনেমার মুক্তির দিন ঘোষণা করেছেন তিনি। তার মধ্যে রয়েছে অক্ষয় কুমারের ‘পৃথ্বীরাজ’, রণবীর সিংয়ের ‘জয়েশভাই জোয়ারদার’, রণবীর কাপুরের ‘সামসেরা’ ও চলতি বছরে মুক্তি পাবে ‘বান্টি অউর বাবলি ২’।

কিন্তু শাহরুখ-দীপিকার ‘পাঠান’ ও সালমান-ক্যাটরিনার ‘টাইগার ৩’ কবে মুক্তি পাবে? তা নিয়েই চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আর অবশেষে সেটি জানা গেল।

দুটি সিনেমার শুটিং এখনও শেষ হয়নি। খূব শিগগিরউ ‘টাইগার ৩’-এর শুটিং শেষ করবেন পরিচালক মণীশ শর্মা। আর কিছুদিনের মধ্যেই ‘পাঠান’-এর শেষ পর্বের শুটিং স্পেনে শুরু করবেন নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। চলতি বছরেরই সিনেমা দুটির শুটিং শেষ করা হবে।

(ঊষার আলো-এফএসপি)