UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপি’র অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেফতার ৩

ঊষার আলো
সেপ্টেম্বর ২৯, ২০২১ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৪৫ বোতল ফেন্সিডিল ও ১০০ গ্রাম গাঁজাসহ ৩ বিক্রেতা গ্রেফতার হয়েছে। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দুটি মাদক মামলা দায়ের হয়েছে

সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় মহানগর পুলিশের অভিযানে সাতক্ষীরা সদরের কুশখালীর মৃত. হাফিজুল ইসলামের ছেলে মোঃ লিটন হোসেন(৩০), টিবি ক্রস রোড এলাকার মৃত: মুরাদ ফকিরের ছেলে মোঃ পারভেজ(৩২) এবং ট্যাংক রোড এলাকার জিয়ারুল ইসলামের ছেলে রবিউল ইসলাম(২৫) কে মহানগরীর খুলনা ও হরিণটানা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এদের কাছ থেকে ৪৫ বোতল ফেন্সিডিল ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)