UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

ঊষার আলো
সেপ্টেম্বর ২৯, ২০২১ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীর সোনাডাঙ্গা থানা এলাকা থেকে ৯ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গ্রেফতারকৃত পলাতক সাজাপ্রাপ্ত হলেন, ফকিরহাট আট্টাকী এলাকার শেখ রফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম(৩২)।

র‌্যাব সূত্র জানায়, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৫মিনিটে র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানী) খুলনার একটি আভিযানিক জানতে পারে, বাগেরহাটের ফকিরহাট থানায় ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর দায়ের হওয়া মাদক মামলার ৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সোনাডাঙ্গা আন্তঃ ধমীয় সংলাপ কেন্দ্রের সামনে অবস্থান করছে।

এরপর সেখানে অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামী শরিফুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী’কে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়।

 

(ঊষার আলো-আরএম)