UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

শাহরুখের বিজ্ঞাপন বন্ধ করলো বাইজুস

ঊষার আলো
অক্টোবর ১০, ২০২১ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বড় ছেলে আরিয়ানের মাদক কাণ্ডের পর শাহরুখের বিজ্ঞাপনগুলো বন্ধ করে দিয়েছে বাইজুস।

শাহরুখ ‘বাইজুস’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর । বাইজুস এর বিজ্ঞাপনে দেখা যায় শারুখকে। কিন্তু বড় ছেলে আরিয়ানের মাদক কাণ্ডের পর আপাতত শাহরুখের বিজ্ঞাপন বন্ধ রয়েছে।

শাহরুখের বিজ্ঞাপন নিয়ে  নেটিজেনরা সমালোচনা করেছেন । নেটিজেনদের দাবি, অভিনেতা শারুখ নিজের ছেলেকে উপযুক্ত শিক্ষা দিতে পারেননি, তার মুখে অন্যের সন্তানকে শিক্ষা নিয়ে পরামর্শ মানায় না।

এমনকি কেউ কেউ তাকে বিজ্ঞাপন থেকে সরিয়ে দেওয়ার দাবি করেন। পরে বাইজুস শাহরুখের বিজ্ঞাপন বন্ধের সিদ্ধান্ত নেন ।

 

(ঊষার আলো-আরএম)