UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ১৫৫ বোতল ফেন্সিডিলসহ ৪ বিক্রেতা গ্রেফতার

ঊষার আলো
অক্টোবর ১০, ২০২১ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীর আড়ংঘাটা থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫৫ বোতল ফেন্সিডিলসহ ৪ বিক্রেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।  এদের বিরুদ্ধে আড়ংঘাটা থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।
কেএমপির সূত্র জানায়, শনিবার (৯ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় আড়ংঘাটা বাজারের বটতলা মোড়স্থ ‘‘বিসমিল্লাহ এন্টারপ্রাইজ” নামক বন্ধ দোকানের সামনে অভিযান চালায় মহানগর ডিবি পুলিশের বিশেষ টিম।  এসময় ৪ জনকে গ্রেফতার করে তাদের কাছ থেকে ১৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ৫ নং মাছঘাট এলাকার গাউছ হাওলাদারের স্ত্রী মাফিজা ওরফে মাফি(৩৫), একই এলাকার পারভেজ হাওলাদারের স্ত্রী নাজমা বেগম(২৫), একই এলাকার রহিম শেখের স্ত্রী লিপি খাতুন(২০) এবং একই এলাকার আফজাল খানের ছেলে বিল্লাল খান(২১)।
(ঊষার আলো-আরএম)