UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন শুরু আজ

ঊষার আলো
অক্টোবর ১০, ২০২১ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত করার আবেদন গ্রহণ শুরু হয়েছে।

স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় গত ৩০ সেপ্টেম্বর গণবিজ্ঞপ্তি প্রকাশ করে।

এমপিওভুক্তির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ওয়েবসাইট, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইট ও অধিদপ্তরের ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন সরাসরি, ই-মেইল বা চিঠির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বা অধীনস্থ কোনো দপ্তরে গ্রহণ করা হবে না।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণের সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে। এই পদ্ধতিতে নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রস্তুত করা হবে।

(ঊষার আলো-এফএসপি)