UsharAlo logo
, |

এবার আইপিএলে দল কেনার দৌড়ে রণবীর-দীপিকা!

ঊষার আলো
অক্টোবর ২৩, ২০২১ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আইপিএলে দল কিনতে এবার আগ্রহ প্রকাশ করলেন বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। শোনা যাচ্ছে কোনো এক শিল্পপতির সাথে মিলে আইপিএলের দল কেনার দরপত্র জমা দেবেন এই তারকা দম্পতি।

ক্রিকেট ও বলিউডের মেলবন্ধন নতুন কিছু নয়। তারকা ক্রিকেটারদের সাথে বলিউড নায়িকাদের সম্পর্কে জড়িয়ে যাওয়ার অনেক ঘটনাও রয়েছে। ২০০৮ সালে আইপিএল আবার নতুন করে ক্রীড়া ও বিনোদন জগৎকে মিলিয়ে দিয়েছে। ফ্র্যাঞ্চাইজি কিনেছেন শাহরুখ খান, প্রীতি জিনতা ও শিল্পা শেট্টিরা। আর এবার এই তালিকায় যুক্ত হতে চলেছেন রণবীর ও দীপিকার নাম।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি যে, আইপিএলের মাধ্যমে ক্রিকেট ব্যবসায় নামতে আগ্রহী বলিউডের এই তারকা জুটি। শোনা যাচ্ছে দরপত্রও তুলে ফেলেছেন। এখন জমা দেবেন কি না সেটাই দেখার বিষয়।

(ঊষার আলো-এফএসপি)