UsharAlo logo
, |

কেএমপির অভিযানে গাঁজাসহ ৪ বিক্রেতা গ্রেফতার

ঊষার আলো
অক্টোবর ২৪, ২০২১ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে গাঁজাসহ ৪ জন বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় তিনটি মাদক মামলা দায়ের হয়েছে।

রবিবার(২৪ অক্টোবর) কেএমপির সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার হয়েছে। এসময় এদের কাছ থেকে এক কেজি ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, রূপসা উপজেলার বাঘমারা এলাকার মজিবর রহমানের স্ত্রী মনিরা বেগম(৩৩), দৌলতপুর কবির বটতলা এলাকার ইমান গাজীর ছেলে মোঃ রানা গাজী (২৩), দৌলতপুর মুচিপাড়া এলাকার আবু তাহেরের ছেলে মোঃ সুজন (২২) এবং লবণচরা সাচিবুনিয়া ওয়াপদা রোড এলাকার মান্নান খাঁর ছেলে জনি(২৬)।