UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ব্যর্থতার সফর শেষে দেশে ফিরলো টাইগাররা

ঊষার আলো
এপ্রিল ৪, ২০২১ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নিউজিল্যান্ডে ৪০ দিনের তিক্ত সফর শেষে আজ রবিবার (৪ এপ্রিল) সকালে ঢাকায় পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ দু’টি নিয়ে এই টানা ৩২ ম্যাচ হেরেছে টাইগাররা। দেশে ফিরে এক সপ্তাহের বিশ্রাম শেষে ১২ এপ্রিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে টাইগাররা শ্রীলঙ্কা যাবেন ।

সফরে ৩টি ওয়ানডে ও ৩টি টি-২০ খেলেছে এবং ছয় ম্যাচেই হেরেছে। গোটা সফরে ক্রাইস্টচার্চে একমাত্র দ্বিতীয় ওয়ানডেতেই মোটামোটি লড়াই করেছে। শুধুমাত্র ওই ম্যাচটিতেই জয়ের সম্ভাবনা তৈরি করেছিল টাইগাররা। বাকি কোনও ম্যাচেই লড়াই করতে পারেননি। সিরিজের প্রতিটি ম্যাচেই বাজে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ের খেসারত গুনেছে টাইগাররা।

(ঊষঅর আলো-এফএসপি)