UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির অভিযানে সাত মাদক বিক্রেতা গ্রেফতার

ঊষার আলো
এপ্রিল ৫, ২০২১ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ৭ জন বিক্রেতাকে গ্রেফতার করেছে   খুলনা মহানগর পুলিশ। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫টি মাদক মামলা দায়ের হয়েছে।

সোমবার(৫ এপ্রিল) কেএমপির সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে সাত জন গ্রেফতার হয়েছে। এদের কাছ থেকে ২৬৭ পিস ইয়াবা ও ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন, খুলনা সদরের নিক্সন মার্কেট এলাকার শামসুল হকের ছেলে হোসেন ফরাজী(২৪), লবনচরা কৃষ্ণনগর এলাকার আবুল কালামের ছেলে মোঃ রাকিবুল ইসলাম ইমু(২০), গোবরচাকা মেইন রোড এলাকার আব্দুল রশিদ গাজীর ছেলে মোঃ মনিরুল ইসলাম গাজী(৩৮), লবনচরা মাথাভাংগা এলাকার মৃত জব্বার শেখের ছেলে মোঃ লিটন শেখ(৩২), শেখপাড়া বিকে রোড এলাকার মৃত খোকন শেখের ছেলে মোঃ শামীম শেখ(৪২), সিদ্দীকিয়া মহল্লার সোনার বাংলা গলি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মোঃ বাপ্পি হোসেন(২৮) এবং একই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ শাহীদুজ্জামান রাব্বী(২৭)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)