ক্রীড়া প্রতিবেদক: আগামী ২১ জানুয়ারি পর্দা উঠবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরের। এই টুর্নামেন্টের জন্য জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করতে শুরু করেছে দলগুলো। তার আগে চলছে করোনাভাইরাস পরীক্ষা। গতকাল (সোমবার) থেকে ধাপে ধাপে চলছে কোভিড টেস্ট প্রক্রিয়া। যেখানে সোমবারের পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হয়েছেন বেশ কয়েকজন।
আজ মঙ্গলবার সকালে প্রায় ৩টি দলের নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। আগামীকাল বাকিদের পরীক্ষা হবে।’যারা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন তাদের হোটেলে ওঠার সুযোগ নেই। আপাতত দলের বাইরে থাকতে হচ্ছে। আক্রান্তদের ক্ষেত্রে টোকিও অলিম্পিকের প্রটোকল ফলো করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কোন উপসর্গ না থাকলে ১০ দিন পর তারা সরাসরি যোগ দিতে পারবেন দলের সঙ্গে। এর মধ্যে তাদের আর কোনো পরীক্ষা হবে না।
তবে নিজ উদ্যোগে ফ্রাঞ্চাইজি চাইলে পরীক্ষা করাতে পারবে।আগামী ২১ জানুয়ারি পর্দা উঠবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরের। এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি। ঢাকা, সিলেট, চট্টগ্রামে হবে বিপিএলের ম্যাচগুলো। ফাইনালসহ মোট ম্যাচ হবে ৩৪টি।
