UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বেতন স্কেল চান গ্রাম পুলিশ সদস্যরা

ঊষার আলো
জানুয়ারি ২৩, ২০২২ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  করোনা সংক্রামণের বিধিনিষেধের মধ্যেই বরিশালে সমাবেশ করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন।রোববার (২৩ জানুয়া‌রি) বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কেলের অন্তভুক্তকরণসহ পাঁচ দফা দাবি আদায়ে সমাবেশ করেন তারা।

সমাবেশে ৫ দফা দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো- জাতীয় বেতন স্কেলে অন্তভুক্তকরণ, পুলিশের ন্যায় রেশনিং ব্যবস্থা, এককালীন অবসরভাতা (৭-৮ লাখ টাকা), কেন্দ্রীয় অধিদপ্তর গঠন এবং কল্যাণ তহবিল গঠন করা।