UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ফের একসঙ্গে দেখা গেল সুস্মিতা-রোহমানকে

ঊষার আলো
জানুয়ারি ৩০, ২০২২ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন। কাশ্মিরী যুবক রোহমান শলের সঙ্গে তিন বছর ধরে প্রেম সম্পর্কে ছিলেন তিনি। কিন্তু সেই সম্পর্কের ইতি টেনেছিলেন মাসখানেক আগে। তবে আবারও একসঙ্গে দেখা গেল তাদের। তাও আবার সুস্মিতার বাড়ির তলায় একসঙ্গে দেখা গেছে অসম এই যুগলকে।

গত ২৩ ডিসেম্বর সুস্মিতা তার সঙ্গে রোহমানের একটি ছবি দিয়ে ইনস্টাগ্রামে লেখেন, “আমরা শুরু করেছিলাম বন্ধু হিসেবে। আমরা বন্ধুই থাকব। সম্পর্ক অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু প্রেম রয়ে গিয়েছে।”

শেষে অনুরাগীদের উদ্দেশে ভালবাসা জানিয়ে ‘দুর্গা দুর্গা’ ধ্বনি তুলেছিলেন বঙ্গতনয়া।জানা গেছে, প্রাক্তন যুগলকে বলি অভিনেত্রীর বাড়ির তলায় আধা ঘণ্টা কথা বলতে দেখা যায়। তারপর রোহমান প্রাক্তন বিশ্বসুন্দরীর বাড়িতে প্রবেশ করেন। কয়েক ঘণ্টা ধরে সেখানে থাকার পর দু’জনে মিলে গাড়ি করে বেরিয়ে যান।

সুস্মিতার দুই দত্তক-কন্যা রেনে এবং আলিশার সঙ্গে রোহমানের সম্পর্ক খুবই ভাল। সুস্মিতার পরিবারের সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে রোহমানের। সূত্রের দাবি, এই সম্পর্ক কোনও দিনও নষ্ট হবে না।কিন্তু প্রশ্ন, প্রাক্তন যুগল একসঙ্গে সময় কাটাচ্ছেন নিজেদের সময় দেওয়ার জন্য? আবার কি এক হবেন তারা?

ঊষার আলো-এসএ