UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

আমি মামলা করব: জায়েদ খান

ঊষার আলো
জানুয়ারি ৩১, ২০২২ ১০:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : জায়েদ খান চক্রান্ত করে জিতেছেন বলে দাবি করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ।রোববার বিকেলে একটি স্ক্রিনশট ফাঁস করে জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন এ চিত্রনায়িকা।

তবে জায়েদ খানের দাবি,  স্ক্রিনশটটি তার নয়; এটি সুপার এডিটেড। তাকে মানহানি করা হয়েছে মন্তব্য করে জায়েদ খানও মনস্থির করলেন, তিনি নিপুণের বিরুদ্ধে মামলা করবেন।

জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জায়েদ খানের সঙ্গে উচ্চ পর্যায়ের কোনো এক ব্যক্তির আলাপের স্ক্রিনশট ফাঁস করেন নিপুণ। এরপরই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে এফডিসিপাড়া উত্তাল হয়ে ওঠে।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জায়েদ খান বলেন, ‘এটা সম্পূর্ণ বানোয়াট। সুপার এডিটেড।আমার একটা ছবি দিয়ে প্রোফাইল খুলে এই স্ক্রিনশটগুলো রেডি করে তারপর ছেড়ে দিয়েছে। আমি ওইদিনই বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে কথা বলেছি। অলরেডি আমি স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি। তারা এটা নিয়ে কাজ করছেন। এটা যে করেছে, তাকে আইনের আওতায় আনার জন্য আমি মামলা পর্যন্ত করব।’

ঊষার আলো-এসএ