বিনোদন ডেস্ক : বহুল আলোচিত ছবি ‘আরআরআর’ দিয়ে তেলেগু অভিষেক হবে আলিয়া ভাটের। ছবিতে এনটিআর জুনিয়রের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। তবে এস এস রাজামৌলির ছবিতে তিনি করেছেন বর্ধিত অতিথি চরিত্র। এতে ভক্তদের মন ভরবে কেন! এবার দক্ষিণ ভারতের আলোচিত তারকা এনটিআরের সঙ্গে আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী। আলিয়া ভাটের নতুন ছবি মুক্তি পাবে ২৫ ফেব্রুয়ারি
অতিথি নয়, করছেন পূর্ণ চরিত্র। নাম ঠিক না হওয়া ছবির পরিচালক কোরাতালা শিবা, যিনি ২০১৬ সালে এনটিআরকে নিয়ে সুপারহিট ছবি ‘জনতা গ্যারেজ’ বানিয়েছিলেন। ছবির সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, ‘আরআরআর’ ছবির শুটিংয়ের সময় এনটিআর ও আলিয়া ভালো বন্ধু হয়ে ওঠেন। মূলত এনটিআরের অনুরোধেই ছবিতে আলিয়াকে নেওয়া হয়েছে।
তবে ছবিটি সম্পর্কে আলিয়া বা এনটিআরের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে আলিয়াকে নিয়ে আরেকটি তথ্য ফাঁস করেছেন দীপিকা পাড়ুকোন। ‘গেহরাইয়া’ ছবির প্রচারে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, বিপদে পড়লে ছেলেদের টয়লেট ব্যবহার করবেন কি না?
দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা এনটিআর জুনিয়রউত্তরে অভিনেত্রী বলেন, ‘আমি আর আলিয়া এরই মধ্যে এটা করেছি। বার্লিনে কোল্ডপ্লের কনসার্ট দেখতে গিয়েছিলাম। মেয়েদের টয়লেটে গিয়ে দেখি লম্বা লাইন, পরে ছেলেদের টয়লেটে ঢুকে যাই। ’
ঊষার আলো-এসএ
