UsharAlo logo
, |

কাউখালীতে ব্রাকের উদ্দ্যোগে নারী ও পুরুষদের নিয়ে সভা

koushikkln
ফেব্রুয়ারি ১৫, ২০২২ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে ব্র্যাকের উদ্দ্যোগে উপজেলার নিলতি গ্রামে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) পল্লীসমাজে নারীরদের কাজে পুরুষের অংশগ্রহন ও পরিবারের সিন্ধাত গ্রহনে নারীর মতামতের গুরুত্ব এবং সহিংসতা মুক্ত পরিবার গঠনের উপর এক পারিবারিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় গ্রহস্থালী কাজে নারীর সহযোগি হিসাবে এবং পরিবারের কেনাকাটায়,সম্পদ বন্টনে নারীর মতামতের গুরুত্ব তুলে ধরা হয়। এসময় সভায় উপস্থিত ছিলেন খুলনা জোনাল ম্যানেজার সেলফ, প্রশান্ত কুমার দে এবং পিরোজপুর জেলা ব্যবস্থাপক, জাহাঙ্গীর হোসেন ও কাউখালী উপজেলা ব্রাকের অ্যাসোসিয়েট অফিসার সেলফ মিঠুন কুমার প্রমুখ।