UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে আজ

ঊষার আলো
এপ্রিল ৪, ২০২২ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে আজ সোমবার। দুপুরের আগে বা পরে যে কোনো সময় ফল প্রকাশ হতে পারে।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।এর আগে শুক্রবার (১ এপ্রিল) এমবিবিএস ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হয়। সারাদেশে ১৯টি কেন্দ্রের মোট ৫৭টি ভেন্যুতে হয় এ পরীক্ষা। কেন্দ্রগুলোর মধ্যে ১৮টি মেডিকেল ও একটি ছিল ডেন্টাল কলেজ।

দেশব্যাপী সরকারি মেডিকেল কলেজে মোট ৪ হাজার ৩৫০টি আসনের বিপরীতে পরীক্ষা দিতে আবেদন করেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ঢাকায় শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬১ হাজার ৬৭৮ জন। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে আবেদন করেন ৩৩ শিক্ষার্থী, যা বিগত যে কোনো বছরের তুলনায় বেশি।

ঊষার আলো-এসএ