UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সাত পাঁকে বাধা পড়লেন রণবীর-আলিয়া

ঊষার আলো
এপ্রিল ১৪, ২০২২ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : নানা জল্পনার পর বিয়ের পিঁড়িতে বসলেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সাতপাকে বাঁধা পড়েন এই যুগল। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পিংকভিলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন রণবীরের মা নীতু কাপুর।এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বিকাল ৩টায় শুরু হয় রণবীর-আলিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা।

বিয়েতে দুই পরিবারের সদস্য ছাড়াও তাদের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন। আজ সকালে বিয়ের ভেন্যুতে দেখা গেছে আলিয়া ও রণবীরের মাকে।  বুধবার (১৩ এপ্রিল) ছিল রণবীর-আলিয়ার গায়ে হলুদ ও মেহেদি অনুষ্ঠান। রণবীরের ‘বাস্তু’ বাড়িতে কাপুর পরিবারের একঝাঁক তারকা হাজির হন। এ তালিকায় রয়েছেন—কারিশমা কাপুর, কারিনা কাপুর খান, করন জোহর প্রমুখ।

কাপুর পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, রণবীর-আলিয়ার বিয়েতে অতিথি হিসেবে কাপুর পরিবারের সদস্য ও এই জুটির ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে নির্মাতা করন জোহর, সঞ্জয় লীলা বানসালি, জয়া আখতার, ডিজাইনার মাসাবা গুপ্তা, অভিনেতা বরুণ ধাওয়ান, রোহিত ধাওয়ান, পরিচালক আয়ান মুখার্জি, ডিজাইনার মনীশ মালহোত্রা বিয়েতে হাজির হবেন।অন্যদিকে, রণবীর-আলিয়ার বিবাহোত্তর সংবর্ধনায় থাকবেন শাহরুখ খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, আদিত্য চোপড়া, আদিত্য রায় কাপুর, অর্জুন কাপুর প্রমুখ।

ঊষার আলো-এসএ