UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সন্ধ্যায় নিখোঁজ যুবকের লাশ পাওয়া গেল সকালে

pial
জুন ৩, ২০২২ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : নোয়াখালীর কবিরহাট উপজেলায় নিখোঁজের ১২ ঘণ্টা পর এক যুবকের মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। মৃত যুবকের নাম মো. শাহীনুর রহমান সোহেল।

শুক্রবার (৩ জুন) সকালে উপজেলার বাটইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার একটি পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

কবিরহাট থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যা ৬টা থেকে সোহেলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির লোকজন শুক্রবার সকালে ফজরের নামাজ পড়তে উঠলে পুকুরে সোহেলের মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করে। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।

উল্লেখ্য, সোহেল আগে থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সন্ধ্যায় হাত মুখ ধুতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বেলা ১১ টার দিকে জানাজা শেষে পরিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

(ঊষার আলো-এসএইস)