UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪১

ঊষার আলো
জুন ১৯, ২০২২ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শনিবার (১৮ জুন) সকাল ছয়টা থেকে রোববার (১৯ জুন) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।ডিএমপি জানিয়েছে, আসামিদের কাছ থেকে ৩ হাজার ৭৫৩ ইয়াবা ট্যাবলেট, ১২ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২৯ গ্রাম ১০০০ পুরিয়া হেরোইন ও ২৫ গ্রাম আইস জব্দ করা হয়।আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান হয়।

ঊষার আলো-এসএ