UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে মাদক বিরোধী অভিযানে ৩ বিক্রেতা গ্রেফতার

pial
জুন ১৯, ২০২২ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪৪ বোতল ফেন্সিডিল এবং ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৫ বোতল ফেন্সিডিল আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, খুলনার ০৫ নং কাসেম সড়ক এলাকার মোঃ কামাল গাজী(৪৫), খুলনার নতুন বাজার এ্যাপ্রোচ রোড এলাকার ইছাহাক হাওলাদার(৫৪) এবং কোটালীপাড়ার বানীয়ারা খুসলা বাজার এলাকার জাহিদুল ইসলাম(২৫)। তাদেরকে খুলনা মহানগরীর লবণচরা ও খালিশপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)