UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে মাদক বিরোধী অভিযানে ৪ বিক্রেতা গ্রেফতার

pial
জুন ২০, ২০২২ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা এবং ৬০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, খানজাহান আলী থানাধীন মশিয়ালী এলাকার মোঃ জাহিদুল ইসলাম(১৯), খানজাহান আলী থানাধীন গিলাতলা দক্ষিণপাড়ার মোঃ শাহীন শেখ(৪০), রূপসার রাজাপুর পপুলার জুট মিলস এর সামনে মোঃ বেল্লাল হাওলাদার(২৮) এবং খালিশপুরের বঙ্গবাসি সেন্টুর মোড় এলাকার মোঃ সাব্বির হোসেন(২২)। তাদেরকে মহানগরীর খুলনা ও খানজাহান আলী থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)