UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পদ্মা সেতুতে অনিদিষ্টকালের জন্য মোটরসাইলে চলাচল নিষিদ্ধ

koushikkln
জুন ২৬, ২০২২ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : যান চলাচল শুরুর ১০ ঘন্টার মধ্যই পদ্মা সেতুতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোটরসাইকেল নিষিদ্ধ করেছে করা হয়েছে। সোমবার (২৬ জুন) ভোর ৬টা থেকে মোটরসাইকেল চলাচলের এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল (সোমবার) ভোর ৬টা থেকে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

শনিবার পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বসাধারণের চলাচলের জন্য সেতু উন্মুক্ত করে দেয়া হয় রবিবার (২৬ জুন) ভোর ৬টা থেকে। তবে প্রথমে সেতু পার হওয়ার প্রবণতায় গতকাল রাত থেকেই হাজার হাজার বাইক ও যানবাহন সেতুর মাওয়া প্রান্তে জড়ো হতে থাকে।