UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মানবতাবিরোধী অপরাধ: খুলনার ৫ জনের রায় বৃহস্পতিবার

ঊষার আলো
জুলাই ২৬, ২০২২ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : মানবতাবিরোধী অপরাধে খুলনায় ৬ জনের মামলায় ৫ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার (২৮ জুলাই) দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন।এদিন আদালতে আসামিপক্ষে ছিলেন- আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান। রাষ্ট্রপক্ষে ছিলেন- প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি।আসামিরা হলেন- আমজাদ হোসেন হাওলাদার, সহর আলী সরদার, আতিয়ার রহমান, মোতাছিম বিল্লাহ, কামাল উদ্দিন গোলদার।

মামলার অভিযোগে বলা হয়েছে, ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধ করেছিলেন এসব আসামি। তাদের বিরুদ্ধে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও হত্যার চারটি অভিযোগ আনা হয়।

ঊষার আলো-এসএ