UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৫, মামলা ৫০

ঊষার আলো
জুলাই ২৭, ২০২২ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় গ্রেপ্তারদের কাছে থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ৫০টি মামলা করা হয়েছে।বুধবার (২৭ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৪০০ পিস ইয়াবা, ১৩ কেজি ৮২০ গ্রাম গাঁজা, ৩৫ গ্রাম ও ২৭৬ পুরিয়া হেরোইন, ৮ বোতল ফেনসিডিল ও ১০টি ইনজেকশন জব্দ করা হয়।গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫০টি মামলা রুজু হয়েছে।

ঊষার আলো-এসএ