UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির অভিযানে গাঁজাসহ যুবক গ্রেফতার

ঊষার আলো
এপ্রিল ১৮, ২০২১ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক বিক্রেতাকে গ্রফেতার করেছে খুলনা মহানগর পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক মামলা দায়ের হয়েছে।

রবিবার(১৮ এপ্রিল) কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের অভিযানে   দৌলতপুর থানা এলাকা থেকে মোঃ মোকলেছুর রহমান(২৭)নামে বিক্রেতাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সে খানজাহানআলী থানাধীন যোগীপোল গ্রামস্থ নুর ইসলাম সরদারের ছেলে।

(ঊষার আলো-আরএম)