UsharAlo logo
, |

খুলনায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঊষার আলো
আগস্ট ২৯, ২০২২ ১০:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুল আলীম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার ছোট ভাই আব্দুল জলিল আহত হয়েছেন।রোববার (২৮ আগস্ট) রাত পৌনে ১১ টার দিকে নগরীরর খানজাহান আলী সেতুর (রূপসা সেতু) ওপর এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল আলীম নগরীর টুটপাড়া মহিরবাড়ি ছোট খালপাড় এলাকার জাহিদুর রহমানের ছেলে।

এলাকাবাসী জানান, রোববার রাতে আব্দুল আলীম ও তার ছোটভাই আব্দুল জলিল মোটরসাইকেলে রূপসা থেকে নগরীর টুটপাড়ার বাসায় ফিরছিলেন। রাত পৌনে ১১ টার দিকে তারা রূপসা সেতুর মাঝখানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সৌদি পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে আব্দুল আলীম ও আব্দুল জলিল আহত হন।পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আলীমকে মৃত ঘোষণা করেন। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, দুর্ঘটনার খবর শুনে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। রাতে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় সৌদি পরিবহনের বাস আটক করা গেলেও চালক পালিয়েছেন। আব্দুল আলীমের লাশ খুমেক হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঊষার আলো-এসএ