UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে মাদক বিরোধী অভিযানে ২ বিক্রেতা গ্রেফতার

pial
আগস্ট ৩১, ২০২২ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, খুলনার উত্তর হরিণটানা এলাকার মোঃ মোস্তাফিজুর রহমান(৩২) এবং সোনাডাঙ্গার গোবরচাকা নবীনগর এলাকার মোঃ রাসেল হাওলাদার(১৯),। তাদেরকে মহানগরীর খুলনা ও সোনাডাঙ্গা মডেল থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)