UsharAlo logo
, |

নরসিংদীতে মালবাহী ট্রাকের চাপায় নিহত ৪

ঊষার আলো
অক্টোবর ২, ২০২২ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

 ঊষার আলো রিপোর্ট: নরসিংদীর রায়পুরায় সবজির হাটে মালবাহী ট্রাকচাপায় চারজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। রোববার (০২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী ও ভৈরবের সীমান্তবর্তী এলাকা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মেশিনঘর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক সিলেটের উদ্দেশে যাচ্ছিল। মালবাহী ট্রাকটি ঢাকা-সিলেট মহাসড়কের মেশিনঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে  একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে সবজির হাটে ঢুকে পড়ে।

এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী ও হাটের একজন নিহত হয়। আহত অবস্থায় একজনকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যায়।ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকচালক ব্রেকফেল করায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছি।

ঊষার আলো-এসএ