UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে আয়ারল্যান্ড

pial
অক্টোবর ৩১, ২০২২ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আইসিসি টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভ থেকে ছিটকে পড়ার শঙ্কায় রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

নিউজিল্যান্ডের কাছে পরাজয় ও বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ায় ইংল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগির পর দেয়ালে পিঠ ঠেকে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। এমন অবস্থা থেকে বেরিয়ে আসতেই তারা আজ মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ডের। জিতলে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ভালোভাবেই টিকে থাকবে অ্যারন ফিঞ্চরা।

অন্যদিকে, সুযোগ রয়েছে ইংল্যান্ডকে হারিয়ে রূপকথার গল্প লিখে আসা আয়ারল্যান্ডের সামনেও। অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সেমিফাইনালের পথ খুলে যাবে আইরিশদের সামনেও।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড।

(ঊষার আলো-এফএসপি)