UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খেলা চলাকালে জুয়ার বিজ্ঞাপন প্রচার বন্ধে হাইকোর্টের রুল

ঊষার আলো
ডিসেম্বর ১৮, ২০২২ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খেলা চলাকালে অনলাইন প্লাটফর্মে ইন্টারনেট ভিত্তিক জুয়ার বিজ্ঞাপন অপসারণ ও প্রচার বন্ধে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (১৮ ডিসেম্বর) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামাল হোসেন মিয়াজী।ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, বিটিআরসিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ১১ ডিসেম্বর খেলা চলাকালে অনলাইন প্লাটফর্মে ইন্টারনেট ভিত্তিক জুয়ার বিজ্ঞাপন অপসারণ ও প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মো. মিফতাউল আলম ও অ্যাডভোকেট সুমিত কুমার সরকার।

ঊষার আলো-এসএ