UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মহানগর বিএনপি নেতা হালিমের ইন্তেকালে কেন্দ্রীয় নেতার শোক

ঊষার আলো
জানুয়ারি ২৩, ২০২৩ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

খবর বিজ্ঞপ্তি : খুলনা মহানগর বিএনপির সদস্য ও সাবেক ৩নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোঃ আব্দুল হালিম’র মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

সোমবার (২৩ জানুয়ারি) প্রদত্ত শোক বিবৃতিতে তিনি উল্লেখ করেন বিএনপি নেতা মরহুম মো. আব্দুল হালিম এর মৃত্যুতে বিএনপির একজন পরীক্ষিত সৈনিককে হারালো। বিবৃতিদাতা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।