UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ডুমুরিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঊষার আলো
জানুয়ারি ২৬, ২০২৩ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনার‌ ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ডুমুরিয়া অফিসার্স ক্লাবে আইন-শৃঙ্খলা উপর আলোচনা সভা অনুষ্ঠিত ।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ ‌আসিফ রহমান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ‌ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, ভাইস চেয়ারম্যান ‌গাজী আব্দুল হালিম, সহকারী কমিশনার ভূমি ‌আফরোজ খশরু শাহিন, ‌ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা ইন্জিনিয়ার মোঃ রবিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিক,‌ উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ আশরাফুল কবির, খুলনা পল্লি বিদ্যুৎ সমিতির ডি জি এম মোঃ আব্দুল মতিন, যুব উন্নয়ন কর্মকর্তা ওবাইদুল হক, দারিদ্র্য বিমোচন অফিসার প্রতাপ চন্দ্র দাস, উপজেলা বাস্তবায়ন প্রকল্প কর্মকর্তা আশরাফ হোসেন,
ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম, জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সমাজ সেবা কর্মকর্তা ‌সুব্রত বিশ্বাস প্রাথমিক শিক্ষা অফিসার শিকদার আতিকুর রহমান, ফায়ার সার্ভিস ‌ইনচার্জ শরিফুল ইসলাম, চেয়ারম্যান ‌রবিউল ইসলাম, শেখ দিদারুল ইসলাম দিদার, বিমল কৃষ্ণ বসাক,গোপাল চন্দ্র দে, গাজী তৌহিদ, তুহিন,অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ আরাফাত জামিল, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার ধন্জয়, মাইকেল রায়‌ প্রমুখ।