UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মহেশ্বরপাশা খানাবাড়ী ফ্যামিলী বাসায় ফার্ণিচার মেশিন, শব্দ দূষণে ক্ষুব্ধ এলাকাবাসী

ঊষার আলো
জানুয়ারি ২৬, ২০২৩ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : নগরীর দৌলতপুর থানাধিন মহেশ্বরপাশা উত্তর বনিকপাড়ায়(খানাবাড়ী) বসতবাড়ীর মধ্যে ফার্ণিচারের দোকানে বৈদ্যুতিক মেশিন বসিয়ে শব্দ দূর্ষণ করে এলাকাবাসীকে অতিষ্ঠ করে তুলেছে।

ক্ষুব্ধ এলাকাবাসী অবিলম্ব পারিবারিক বাসা বাড়ীর মধ্যে থেকে ফার্ণিচারের দোকান সরিয়ে নেওয়া জন্য হাসান মিয়ার বাড়ীর ভাড়াটিয়া আব্দুর রহিমের বিরুদ্ধে ওয়ার্ড কাউন্সিলরের নিকট অভিযোগ দিয়েছে।

এলাকাবাসীর পক্ষে অভিযোগকারী শেখ মো. আফিল উদ্দিন জানায়, মহেশ্বরপাশা উত্তর বনিকপাড়া(খানাবাড়ী)এলাকায় কুয়েট শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পদস্থ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ বসবাস করে। এলাকার ফ্যামিলী বাসার মধ্যে জনৈক হাসানের বাড়ী ভাড়া নিয়ে আব্দুর রহিম ফার্নিচারের দোকান দেয়। দোকানে ফার্নিচারের বিভিন্ন নকশা ও কারুকাজ করার জন্য মেশিন বসায়। মেশিনের প্রকট শব্দে প্রতিবেশীরা তাকে বাসাবাড়ীর মধ্যে থেকে এ ধরণের বিকট শব্দ দূর্ষণ করা মেশিন নিয়ে চলে যেতে বলে।

কিন্তু তিনি কারো কথায় তোয়াক্কা না করে গভীর রাত পর্যন্ত মেশিন চালিয়ে কাজ করেন। মেশিনের শব্দে কুয়েট শিক্ষার্থী, স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থসহ পাশে বসবাসকারীদের স্বাভাবিক জীবন-যাপনে অসুবিধার সম্মুখিন হয়।

বিষয়টির প্রতিকার চেয়ে এলাকাবাসীর পক্ষে শেখ মো. আফিল উদ্দিন খুলনা সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাকের নিকট গত বছরের ২২ মার্চ একটি অভিযোগ করেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও বিষয়টির কোন সমাধান না করে জনপ্রতিনিধি কালক্ষেপন করছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করে।

এ বিষয়ে কথা বলতে ওয়ার্ড কাউন্সির শেখ আব্দুর রজ্জাক সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বারবার ফোনটি কেটে দেন।