UsharAlo logo
, |

অধিকার আদায়ে অঙ্গীকারাবদ্ধ — অধ্যাপক মাহফুজুর রহমান

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ৯, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, জনগণের অধিকার আদায়ের প্রশ্নে তারা অঙ্গীকারাবদ্ধ। ইসলাম ও ইনসাফের ভিত্তিতে জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে জামায়াত। তিনি বলেন, “গত ৫৪ বছরে সব প্রতীক দেখা শেষ, এবারের বিজয়ের প্রতীক দাঁড়িপাল্লার বাংলাদেশ। ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য, দুর্নীতি, সন্ত্রাস, দখলবাজি ও চাঁদাবাজিমুক্ত দেশ গড়তে জামায়াতের প্রার্থীকে নির্বাচিত করতে হবে।”

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে খুলনা-৩ আসনের দৌলতপুর থানাধীন ৬ নং ওয়ার্ডের পাবলা-বৈরাগীপাড়া এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানা আমীর মাওলানা মুশাররফ আনসারী, শ্রমিক নেতা আল ফিদা হোসেন, আড়ংঘাটা থানা আমীর মনোয়ার আনসারী, জাফর সাদিক আনসারী, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগর সাধারণ সম্পাদক ডা. সাইফুজ্জামান, ইসলামী ছাত্রশিবির বিএল কলেজ সভাপতি হযরত আলী, ৬ নং ওয়ার্ড জামায়াতের আমীর আমিনুর রহমান, সেক্রেটারি খোরশেদ আনোয়ার বিরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

খুলনা-৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান আরও বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে ধনী-গরিবের বৈষম্য থাকবে না। নারী-পুরুষ সকলেই সমান সুযোগ পাবে এবং দেশের কোনো মানুষ না খেয়ে থাকবে না। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন ও সৎ লোকের নেতৃত্ব প্রতিষ্ঠার বিকল্প নেই।”

তিনি বলেন, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে মুসলিম-অমুসলিম ও সংখ্যালঘুসহ সকলেই শান্তিতে বসবাস করতে পারবে। জনগণকে তিনি তার পাশে থাকার আহ্বান জানান।

ঊআ-মোহন চৌধুরী