ঊষার আলো রিপোর্ট : জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘রাষ্ট্র ও সমাজের সব ক্ষেত্রে ক্ষমতাসীনদের অন্যায়, অন্যায্য ও বেআইনি আদেশকে প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে অগ্রাহ্য করতে হবে, অস্বীকৃতি জানাতে হবে এবং বেআইনি আদেশ পালন থেকে বিরত থাকতে হবে।’
‘অন্যথায় রাষ্ট্রীয় কর্তব্য পালনে প্রজাতন্ত্রের কর্মচারীদের মাঝে অনীহা ও নৈতিকভাবে হতাশার সৃষ্টি হবে এবং রাষ্ট্রের সব ক্ষেত্রে নৈরাজ্য ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে।’
শুক্রবার বিকালে নোয়াখালীর চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জেএসডির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আবদুল জলিলের শোক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে আ স ম আবদুর রব এসব কথা বলেন
জেএসডি আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন বেগমগঞ্জ উপজেলা জেএসডির সভাপতি আনোয়ারুল কবির মানিক।
সভায় বক্তব্য দেন- জেএসডি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন হোসেন তালুকদার, কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, শ্রমিক জোটের সভাপতি মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ উল্যা, আমির হোসেন বিএসসি, নুর রহমান, সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ফারজানা দিবা, জাসদ ছাত্রলীগের সভাপতি তৌফিক উজ জামান পীরাচা।
সভায় অন্যদের মধ্যে অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, সিরাজ মিয়া, মিসেস তানিয়া রব বক্তব্য দেন।
ঊষার আলো-এসএ
