UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় পৃথক অভিযানে তিনটি অস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার, নারী গ্রেপ্তার

Mohon Chowdhury
নভেম্বর ১৪, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

 

খুলনা মহানগরীতে এসআরবি-৬ স্পেশাল কোম্পানির পৃথক দুটি অভিযানে দুটি বিদেশি পিস্তল, একটি দেশীয় ওয়ান শুটার গান ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাজিয়া বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

এসআরবি-৬ সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর দৌলতপুর থানার ৬ নম্বর ওয়ার্ডের পাবলা ফকিরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রাজিয়া বেগমের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা।

এদিকে শনিবার (১৪ নভেম্বর) রাত ২টার দিকে খুলনা সদর থানাধীন দক্ষিণ টুটপাড়া ২৮ নম্বর ওয়ার্ডের বালুর মাঠসংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এ সময় জনৈক ফিরোজের বাড়ির বাইরের টিনের প্রাচীরের পাশে সবুজ পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

এসআরবি-৬ জানায়, গ্রেপ্তার রাজিয়া বেগমের বিরুদ্ধে দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া সদর থানা এলাকায় অস্ত্র উদ্ধারের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম চলছে।

ঊআ-মোচৌ