UsharAlo logo
, |

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে তৃণমূল পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঊষার আলো
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে বাংলাদেশ তৃনমূল পার্টি খুলনা মহানগর শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফুলবাড়িগেটস্থ খুলনা মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ তৃনমূল পার্টি খালিশপুর থানার আহবায়ক মোঃ সেলিম শিকদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তৃনমূল পার্টির শ্রম বিষয়ক সম্পাদক শ্রমিক নেতা মোঃ সোহরাব হোসেন।

বাংলাদেশ তৃনমূল পার্টির সাংস্কৃতিক সম্পাদক সুমন আহমেদ বাবুর পরিচালনায় বক্তৃতা করেন সংগঠনের খুলনা মহানগর আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোঃ মোসলেম উদ্দিন, মোঃ তাহমিদ হোসেন, মোঃ ইমরান হোসেন, খানজাহান আলী থানার আহবায়ক মোঃ সাইদুল ইসলাম বাবুল, সদস্য সচিব মোঃ জসিম হাওলাদার, দৌলতপুর থানার আহবায়ক মোঃ শেখ শাহীন, সদস্য মোঃ মাহাবুবুর রহমান শামীম, খালিশপুর থানার যুগ্ম আহবায়ক মোঃ সিদ্দিকুর রহমান, সদস্য সচিব মোঃ নান্নু খান প্রমুখ।

এসময় বাংলাদেশ তৃনমূল পার্টির খুলনা মহানগর থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।