UsharAlo logo
, |

আলী আজগর লবির পক্ষে ফুলতলায় সাবেক ছাত্রদলের নির্বাচনী আলোচনা সভা

ঊষার আলো রিপোর্ট
জানুয়ারি ২৯, ২০২৬ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৫ আসনের (ফুলতলা-ডুমুরিয়া) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আলী আজগর লবির পক্ষে ফুলতলা উপজেলা সাবেক ছাত্রদলের উদ্যোগে এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) ফুলতলা উপজেলা সাবেক ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মোঃ এহসানুল হক লড্ডন। অনুষ্ঠানে ফুলতলা উপজেলা সাবেক ছাত্রদলের আহ্বায়ক কমিটির পরিচিতি পর্বও অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি শফি মুহাম্মদ খান। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ তরিকুল ইসলাম জহির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান শহীদ সরদার আলাউদ্দিন মিঠুর সহধর্মিণী জোবাইদা খান সুরভী, ডে-নাইট কলেজ খুলনার সাবেক ভিপি মোঃ মহিউদ্দিন, মোঃ হাসানুল ইসলাম নিক, মোঃ তরিকুল ইসলাম তারেক, সুন্দরবন কলেজ খুলনার সাবেক ভিপি মোঃ আশরাফুল ইসলাম তরীক, কমার্স কলেজ খুলনার সাবেক এজিএস মোঃ তরিকুল আলম, সিটি কলেজ খুলনার সাবেক এজিএস মোঃ রওশন জামান মিঠু, মহিলা কলেজ খুলনার সাবেক এজিএস শেখ রুনা, শেখ মোঃ মাসুম, মোঃ ফজলে রাব্বি, মোঃ জসিম উদ্দিন লাবু, মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, মোঃ খোরশেদ জাহান রানা, মোঃ সাগর খান, ইশা জহিরসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শফি মুহাম্মদ খান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আলী আজগর লবিকে বিজয়ী করতে সাবেক ছাত্রদলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় তিনি ফুলতলা উপজেলা সাবেক ছাত্রদলের ২৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির পরিচয় তুলে ধরেন। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান হাসানুল হক লড্ডন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান নইমুল ইসলাম রিকু।

কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন— গাজী সোয়েব উদ্দিন মিন্টু, মাহবুব আলম দীপক, আঃ হালিম বিশ্বাস, খন্দকার মিজানুর রহমান, কামরুজ্জামান খান, সরদার আবুল কালাম, কাজী গোলাম মোস্তফা ও কাজী সাজ্জাদ হোসেন।
কার্যনির্বাহী সদস্যরা হলেন— সরদার আলিমুজ্জামান, নুরুল ইসলাম খোকন, আশরাফুল আলম (তুহিন খান), মিনা মুরাদ, মতিউর রহমান বিশ্বাস, মিজানুর রহমান ভূঁইয়া, শফিকুল ইসলাম বাবু, শাহীন খন্দকার, রাজু মল্লিক, আলমগীর মোল্লা, মিতা পারভিন, ময়না বেগম ও ইঞ্জিনিয়ার হাসান শেখ।

আলোচনা সভা ও কমিটি পরিচিতি পর্ব শেষে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

ঊআ-রহমাতুল্লাহ