একুশে ফেব্রুয়ারি শুধু শোকের দিন নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের দিন
খুলনা মহানগর ও জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃবৃন্দ বলেছেন, একুশে ফেব্রুয়ারি শুধু শোকের দিন নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের দিন। ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত মাতৃভাষার মর্যাদা আজ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ভাষা আন্দোলনের চেতনা গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত।
শনিবার (২১ ফেব্রুয়ারি) জোহরবাদ মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহানগর বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। তারা বলেন, ভাষা শহীদদের রক্তে রাঙানো একুশ আমাদের জাতীয় চেতনার ভিত্তি। এই চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপি অঙ্গীকারবদ্ধ। ভাষা আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানানো হয়।
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, ফখরুল আলম, শেখ সাদী, খান জুলফিকার আলী জুলু, শেখ হাফিজুর রহমান মনি, আসাদুজ্জামান আসাদ, শেখ আব্দুর রশিদ, মোল্লা খায়রুল ইসলাম, বদরুল আনাম খান, এস এম শামীম কবির, সদস্য আশরাফুল আলম নান্নু, আনিসুর রহমান আনিস, মনিরুজ্জামান লেলিন, সুলতান মাহমুদ, একরামুল কবীর মিল্টন, জাফরী নেওয়াজ চন্দন, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, যুবদলের ইবাদুল হক রুবায়েদ, নাদিমুজ্জামান জনি, জাবির আলী, রুবেল মীর, জাসাসের কে এম এ জলিল, স্বেচ্ছাসেবক দলের ইস্তিয়াক আহমেদ ইস্তি, আবদুল মান্নান মিস্ত্রি, জি এম হারুন অর রশীদ, শ্রমিক দলের মজিবর রহমান, শফিকুল ইসলাম শফি, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পী, মো. নাসির উদ্দিন, ওয়ার্ড বিএনপির কাজী নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন, মো. বায়েজিদ, মঞ্জুরুল আলম, মো. সওগাতুল আলম ছগীর, মো. আমিন আহমেদ, মো. শওকত আলী বিশ্বাস লাবু, মো. ওহিদুজ্জামান হাওলাদার, কাজী মো. মিজানুর রহমান, মো. আবুল ওয়ারা, ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আব্দুল কারে মল্লিক, নুরুল হুদা পলাশ, সৈয়দ তানভীর আহম্মেদ প্রমুখ। আলোচনা শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঊআ-রহমাতুল্লাহ
