UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

আসামি হওয়ায় বিদেশ যেতে পারবেন না খালেদা জিয়া

ঊষার আলো
মে ৯, ২০২১ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় বেগম খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন না বলে এমন মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়।

রবিবার(৯ মে) বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের দেওয়া মতামতে এ কথা জানানো হয়েছে। এর আগে, সকালে আইন সচিব গোলাম সারওয়ার বলেন, আইন মন্ত্রণালয়ের দেওয়া মতামতের কপি সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিকট পৌঁছেছে। এখন শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। তারপর সিদ্ধান্তের জন্য সেটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হতে পারে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা রয়েছে অপরিবর্তিত। খালেদা জিয়া গত ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হন। গত ২৭ এপ্রিল তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার শ্বাসকষ্ট অনুভব করায় খালেদা জিয়াকে কেবিন থেকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই তিনি চিকিৎসা নিচ্ছেন।

(ঊষার আলো-আরএম)